নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

ইসলামপুর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দলটির জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজীকে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। 

গত ৮ অক্টোবর সন্ধ্যায় ইসলামপুর উপজেলার গুঠাইল কাচারি মাঠে অনুষ্ঠিত দলের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রার্থী হিসেবে মাওলানা সুলতান মাহমুদ সিরাজীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত ওই তৃণমূল প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন দলটির উপজেলা শাখার সভাপতি মুফতি মিনহাজ উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন দলটির জামালপুর জেলা শাখার সভাপতি ও জামালপুর-৫ আসনের দলের মনোনীত প্রার্থী মুফতি মোস্তফা কামাল। সম্মেলন উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য ডাক্তার সৈয়দ ইউনুস আহমাদ। 

অন্যান্যের বক্তব্য দেন ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক হেকিম মুহাম্মদ শাহা আলম, বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা কারী জাহাঙ্গীর আলম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা শাখার সভাপতি হাফেজ ফয়জুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ মুকুল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি হাফেজ সামিউল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি আজিম উদ্দিন পাহলোয়ান। 

বক্তারা দেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রত্যাশা করেন। সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন থেকে দলটির নেতা-কর্মীরা অংশ নেন। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজী আজকের পত্রিকাকে বলেন, 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসন থেকে দলের পক্ষে প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি ইসলামী মূল্যবোধের চেতনায় দলের স্বার্থে এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা রাখি, হাতপাখা প্রতীকে ভোট দিয়ে এলাকাবাসী আমাকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।

আরও খবর