সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

নোয়াখালী বিভাগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ, রোড ব্লকেড

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ ও রোড ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে। 


শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সর্বস্তরের জনগনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও রোড ব্লকেড কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা।


কর্মসূচিতে দৈনিক ইনকিলাব পত্রিকার নোয়াখালী জেলা সংবাদদাতা এহসানুল আলম খসরুর সভাপতিত্বে ও যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি করিমুল হক সাথীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা বিএনপি সভাপতি আবদুল মতিন লিটন, জামায়াতে ইসলামীর বসুরহাট পৌরসভা আমীর মাওলানা মোশাররফ হোসেন, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি শেখ সাদী ভূঁইয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির  কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আমির হোসেন বিএসসি প্রমূখ।


এসময় কর্মসূচিতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউ, জীবন আলো ,অফুরন্ত ব্লাড ব্যাংক, একাডেমী বাজার সমাজ কল্যাণ পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ কনটেন্ট ক্রিয়েটর, একতা বাজার যুব উন্নয়ন সংস্থা, চরহাজারী ইদগাহ যুব ও সামাজিক কল্যাণ পরিষদ, নাগরিক উন্নয়ন ফাউন্ডেশন, কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটিসহ ৩০ টি সংগঠন নোয়াখালী বিভাগ চেয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। 


কর্মসূচিতে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দেশের প্রাচীনতম জেলা নোয়াখালীকে কুমিল্লার সঙ্গে যুক্ত করে কুমিল্লা বিভাগ করার ষড়যন্ত্র করছে। নোয়াখালীর মানুষ এই ষড়যন্ত্র কখনো মেনে নেবে না। নতুন বিভাগ করতে হলে নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। এর ব্যতিক্রম হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

আরও খবর