সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরনে দগ্ধ ভাই-বোনের মৃত্যু


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরনে দগ্ধ অদ্রিবা (৮) ও তুর্য (৪) নামে দু’ভাই-বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।


বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভাই তুর্যের মৃত্যু পর একই হাসপাতালে শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বোন অদ্রিতারও মৃত্যু হয়। 


এর আগে, ১ অক্টোবর রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ণ রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার ভাড়া বাসায় গ্যাস লিকেজে এ বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে দু’শিশুসহ তাদের মা-বাবাসহ দগ্ধ হয়ে ৪জন আহত হয়।


নিহত দু’শিশুর পিতা কুমোদ চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, রান্না ঘরের লাইনের গ্যাসের চুলার সুইজ খোলা থাকায় গ্যাস লিকেজে পুরো ঘরে গ্যাস জমে থাকে। এসময় ওই বাসার একটি কক্ষের মেঝেতে পুজা করার জন্য প্রদীপ জ্বালাতে গেলে গ্যাসে বিষ্ফোরণ ঘটে। বিষ্ফোরণে ওই বাসার একটি ওয়ালের কিয়দংশ ও জানালার থাইগ্লাসগুলো চুর্ণবিচুর্ণ হয়ে উড়ে যায়। এসময় কুমুদ নাথ (৪৪), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), তাদের শিশু কন্যা অদ্রিবা (৮) ও ছেলে তূর্য (৩) দগ্ধ হয়। তাদেরকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ও ঢাকার জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছিল।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম জানান, গ্যাস লিকেজে দগ্ধ শিশু দু’টির মৃত্যুর বিষয়ে পরিবারের লোকজন জানিয়েছেন।

আরও খবর