জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বৃক্ষরোপনের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি করে বনভূমি বাড়াতে হবে - এ এম রায়হান

বৃক্ষরোপনের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি করে বনভূমি বাড়াতে হবে - এ এম রায়হান আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ( জিএসডিও) বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। শুক্রবার ( ১০ অক্টোবর) রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন গ্রীন ভয়েস সংস্থার উপদেষ্টা ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোতালেব রায়হান । এসময় তিনি বলেন , বৃক্ষ আমাদের পরিবেশকে রক্ষা করে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ জীবন নিশ্চিত করে । আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং বৃক্ষ রোপনের এই উদ্যোগে অংশগ্রহণ করতে হবে। বৃক্ষরোপনের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি করে বনভূমি বাড়াতে হবে। জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ( জিএসডিও) সদস্য সচিব কৃষিবিদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন কালে উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহারা খাতুন , সহকারী শিক্ষিকা চায়না খাতুন , লালপুরের সিনিয়র সাংবাদিক আব্দুর রশিদ মাস্টার প্রমুখ। ২ শ ৫০জন শিক্ষার্থীদের মাঝে পেয়ারা , জাম , কাঁঠাল , গাব সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য যে জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বিনামূল্যে গরিব মেধাবী শিক্ষার্থীর মাঝে বই বিতরণ , গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ , শীতবস্ত্র বিতরণসহ গণসচেতনামূলক সমাজের নানামুখী উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
Tag
আরও খবর