ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

নওগাঁয় পৃথক স্থানে ৩ জনের মৃতদেহ উদ্ধার

নওগাঁয় পৃথক স্থানে ৩ জনের মৃতদেহ উদ্ধার

নওগাঁয় পৃথক স্থানে ৩ জনের মৃতদেহ উদ্ধার

নওগাঁয় পৃথক স্থান থেকে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ৩ জনের মৃতদহের মধ্যে ছাত্রীসহ দু' জনের হাত-পা বাঁধা ছিলো।বৃহষ্পতিবার ৯ অক্টোবর নওগাঁর পোরশায় আম বাগানের ভেতর থেকে সুমাইয়া (৯) নামে এক শিশুসহ রানীনগর উপজেলার পারইল গ্রাম থেকে মেহেদী (২৯) নামের এক যুবকের ও সাপাহার উপজেলার পিছলডাঙ্গা মলপাড়া গ্রামের খালের পানি থেকে ভাসমান অবস্থায় নুরুল ইসলাম (৭৩) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ।


নিহতরা হলেন, পোরশা উপজেলার ছাওর  ইউনিয়নের চক্করতলী গ্রামের আশরাফুলের মেয়ে সুমাইয়া, রানীনগর উপজেলার পারইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে মেহেদী ও সাপাহার উপজেলার সদর ইউনিয়নের পিছল ডাঙ্গা গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম।


জানা যায়, জেলার পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের চক্করতলী গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে সুমাইয়া বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি মাদ্রাসা থেকে আরবি পড়ে আসার পর সকাল সাড়ে ৮টার দিকে খেলতে যায়। এরপর সে আর বাসায় আসেনি। এরমধ্যে কুশাহার আম বাগানের মাঠের মধ্যে বেলা ১১টার দিকে তার হাত-পা বাঁধা মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। তাদের ধারণা ধর্ষণের পর তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়।


তাৎক্ষণিকভাবে তারা থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে মৃতদেহটি উদ্ধার করেন।


এর আগে রাণীনগরের নিহত মেহেদীর পরিবারের লোকজন বলেন, কিছুদিন থেকে মেহেদী ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে মনোমালিন্য চলছিল। গতকাল মেহেদীর স্ত্রী ঝগড়া লেগে বাপের বাড়িতে চলে গেলে রাতে খাবার খেয়ে পরিবারের অন্যদের সাথে মেহেদীও তার রুমে ঘুমিয়ে যায়। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ের আম গাছে গলায় রশি দেওয়া অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হয়।


অপরদিকে সাপাহারের নিহত নুরুল ইসলাম গতকাল বুধবার ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। বেলা বাড়লেও বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা সারাদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গ্রামের দক্ষিন দিকে প্রায় ১কিলোমিটার দূরে খালের পানিতে হাত-পা বাধা অবস্থায় তার ভাসমান মৃতদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ ও রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাবলু। তারা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে কেউ তাদের মেরে হাত-পা বেঁধে রেখেছে। ময়না তদন্তের জন্য মরদেহ গুলো জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যের সঠিক কারণ জানা যাবে।


পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান আরও বলেন, আম বাগানের মধ্যে থেকে হাতপা বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। রাজশাহী থেকে সিআইডি ও পিবিআই আসছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও খবর