শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

নড়িয়ায় চিকিৎসকের উপর হামলা: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি পালন

শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতি পালন করছে। হামলার জেরে হাসপাতালের জরুরি সেবা ছাড়া অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে, যার ফলে রোগীরা ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে বহিঃবিভাগে সেবা দেওয়ার সময় কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রুবেল ঢালী (পিতা- আবুল হোসেন ঢালী), মনির বেপারী (পিতা- মতি বেপারী) ও তার সহযোগীরা ডা. কামরুল হাসান এর উপর এলোপাতাড়ি কিল-ঘুষি ও থাপ্পড় চালান। একপর্যায়ে তার শার্টের কলার ধরে টেনে হিছড়ে বাইরে নিয়ে যায় এবং শার্ট ছিঁড়ে ফেলে। এতে চিকিৎসক গুরুতর আহত ও জখম হন।

ডা. কামরুল হাসান জানান, নিয়ম অনুযায়ী সিরিয়াল ধরে রোগী দেখতে হয়। কিন্তু তাদের রোগীকে আগে না দেখে দেওয়া ও চাহিদামতো অতিরিক্ত ঔষধ না দেওয়াসহ পূর্বশত্রুতার জের ধরেই আজ আমাকে এমন মারধর করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, একজন চিকিৎসকের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা আমরা মেনে নিতে পারি না। আজ বৃহস্পতিবার আমরা কর্মবিরতি পালন করছি। যদি রবিবারের মধ্যে এর সুষ্ঠু সমাধান না হয়, আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।

তিনি আরও জানান, এক মহিলা আমাকে ফোনে জানিয়েছে যে- সে চর্মরোগের সমস্যা নিয়ে হাসপাতালে এলে চিকিৎসক তাকে আক্রান্ত স্থান দেখাতে বলেন। তখন তিনি জানান দেখানো যাবেনা, চিকিৎসক বলেন তাহলে ছবি দেখান, রোগীর কাছে ছবি নেই জানালে চিকিৎসক জানান, এভাবে চিকিৎসা দেওয়া সম্ভব না। পরে রোগী তার স্বজনদের এ বিষয়ে জানালে এ হামলার ঘটনা ঘটে। 

তবে রোগী এখনো কোন লিখিত অভিযোগ দেয়নি তবুও আমরা এ ঘটনার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করব এবং যেহেতু বহিঃবিভাগে সবসময় অনেক লোক উপস্থিত থাকে আমরা তাদের বক্তব্য নিয়ে এর সত্যতা যাচাই করব।

হামলাকারীদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তারা কেউ বক্তব্য দিতে রাজি হয়নি। 

এদিকে, হাসপাতালের সাধারণ রোগীরা কর্মবিরতির কারণে সেবা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিয়মিত সেবা দেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, এর আগেও রুবেল ঢালীর বিরুদ্ধে এক নার্সকে হেনস্তা করার অভিযোগ উঠেছিল। নিরাপত্তাহীনতার কারণে ওই নার্সকে বদলি নিয়ে অন্যত্র যোগ দিতে হয়।

Tag
আরও খবর