মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।
লোহাগাড়ার সন্তান যুবনেতা জসিম উদ্দিন সপরিবারে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্য সৌদি আরবে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার রাত ২ টার সময় তিনি বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হবেন। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে ওমরাহ পালনের ইচ্ছা পোষণ করে আসছিলেন। অবশেষে আল্লাহর অশেষ রহমতে সেই ইচ্ছা পূরণের সুযোগ পেয়েছেন। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনা শরিফে অবস্থান করবেন। দেশ,জাতী ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামণায় দোয়া করবেন বলে জানায়। জসিম উদ্দিন বলেন " আল্লাহর ঘরে গিয়ে পরিবারের সবাই মিলে ইবাদত করতে পারবো,এটাই জীবণের সবচেয়ে বড় প্রাপ্তি, আমি সবার কাছে দোয়া চাই, যাতে সুস্থ ও শান্তিপূর্ণভাবে পবিত্র ওমরাহ পালন করে স্বদেশে ফিরে আসতে পারি।" এদিকে যুবনেতা জসিম উদ্দিন এর ওমরাহ পালনের খবরে তার রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করেছে। সবাই তার সফরের সফলতা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া করছেন। উল্লেখ্য যে, তিনি ইতিপূর্বে পরিবার ব্যতিত একা হজ্ব ও ওমরাহ পালন করেছেন। তবে এবার পরিবার নিয়ে প্রথম পবিত্র ওমরাহ পালন করতে যাচ্ছেন।
৬ ঘন্টা ২১ মিনিট আগে
৬ ঘন্টা ২৩ মিনিট আগে
১৫ ঘন্টা ৮ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে