ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলার মহালছড়ির বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে মহালছড়ি নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও মহালছড়ি নতুন পাড়া ইমাম হোসাইন (রা.) কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।
এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাবেক সহ-সভাপতি বাচ্ছু আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মেহেদী হাসান, প্রচার সম্পাদক জাকির হোসেন জিকু এবং মহালছড়ি ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ মো. জাহাঙ্গীর আলম, মো. কাউছার ইসলাম, খালেদ মাসুদ সাগর, আব্দুল কাদের সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া বলেন, “খাগড়াছড়ির দুর্গম পাহাড়ের শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিতে ওয়াদুদ ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৪ ঘন্টা ৬ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
১৭ ঘন্টা ২১ মিনিট আগে