হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর গাছের গুঁড়ি বোঝাই ট্রাক, ঘুমিয়ে থাকা শিশু নিহত


কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনের বাঁধ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের গুঁড়ি বোঝাই ট্রাক রাস্তা থেকে ঘরের উপর পড়ে যায়। এসময় ঘরের ভিতর বিছানায় ঘুমিয়ে থাকা ৭ বছরের শিশু মুসা মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। 


রোববার রাত সাড়ে ১০ টার দিকে শিমুল গাছের গুড়ি নিয়ে যাত্রাপুর বাজার থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে। 


নিহত মুসা মিয়ার পিতার নাম সফিকুল ইসলাম। সে যাত্রাপুর ইউনিয়নের পরিষদ পাড়ার বাসিন্দা।


স্থানীয়রা জানায়, ঝুকিপুর্ণ বাঁধ রাস্তা দিয়ে গাছের গুড়ি নিয়ে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধ রাস্তা লাগোয়া একটি ঘরের উপর পরে যায়। এসময় উক্ত ঘরে ঘুমিয়ে থাক শিশু মুসা মিয়া গাছের গুঁড়ির চাপায় মারা যায়। ঘটনার পরপর ট্রাকের ড্রাইভার ও হেলপাড় পালিয়ে যায়।


পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটির মরদেহ উদ্ধার করে।


কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ গাছের গুঁড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। গাড়ির ড্রাইভার ও হেলপাড় পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



আরও খবর