জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘির নসরৎপুর ইউনিয়ন তাঁতীদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন, বগুড়া জেলা তাঁতী দলের সভাপতি ছারোয়ার হোসেন।

আদমদীঘি উপজেলার নসরৎপুর ইউনিয়ন তাঁতীদলের নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তাঁতীদলকে আরো বেগমান করার লক্ষ্যে গত মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘির সাঁওইল বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নসরৎপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি শাহাজাহান আলীর সভাপতিত্বে ও উপজেলা তাঁতীদলের সভাপতি আকবর খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা তাঁতী দলের সভাপতি ছারোয়ার হোসেন। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মুন্সি, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য শাহজালাল মাহমুদ চপল, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি রুহুল আমিন, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক আতোয়ার রহমান, উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক রুবেল সরকার, নসরৎপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চঞ্চল, নসরৎপুর ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক ইদ্দিস আলী, সালাম, রুহুল আমিন সেন্টু, বাহার আলী জুয়েল, নজরুল ইসলাম প্রমুখ। বক্তব্য শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। 

Tag
আরও খবর