মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

২য় বর্ষে পদার্পণ করলো গাংনী রিপোর্টার্স ক্লাব।

প্রতিষ্ঠার ১ম বছর পেরিয়ে ২য় বর্ষে পা রাখলো গণমাধ্যমকর্মীদের সংগঠন গাংনী রিপোর্টার্স ক্লাব। ‘ঐক্যে মোরা, সত্যের পথে’ স্লোগানে সত্য প্রকাশে অবিচল থাকার প্রত্যয় নিয়ে ২০২১ সালের এইদিনে আত্মপ্রকাশ করে সংগঠনটি।

সাংবাদিকতায় নিজেদের মেধা, শ্রম, দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন মিডিয়াতে কাজ করে যাচ্ছেন গাংনী রিপোর্টার্স ক্লাবের কলম সৈনিকেরা। সেইসাথে জাতীয় দিবসগুলো পালন-সহ অন্যান্য আয়োজনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে সাংবাদিকদের এ সংগঠনটি।

২য় বর্ষে পদার্পণ উপলক্ষে সংগঠনের সভাপতি ও দৈনিক আরশীনগর পত্রিকার প্রতিনিধি আনারুল ইসলাম বাবু বলেন, 'সত্য প্রকাশে অবিচল থাকার প্রত্যয়ে কিছু উজ্জীবিত তরুণ ও সিনিয়র দের হাত ধরেই ২০২১ সালের ৮ জানুয়ারি এই দিনে যাত্রা শুরু করে গাংনী রিপোর্টার্স ক্লাব। গাংনী রিপোর্টার্স ক্লাব  বস্তুনিষ্ঠতা বজায় রেখে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত, অবহেলিত মানুষের অধিকার নিশ্চিতসহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ প্রকাশ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।'

সংগঠনটির সাধারণ সম্পাদক দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আল আমীন জানান, 'বিগত বছরে রিপোর্টার্স ক্লাব যেভাবে গোছানো এবং দুর্দান্ত কাজ করছে সেটি সত্যিই প্রশংসার দাবিদার। আর রিপোর্টার্স ক্লাবের বিভিন্ন কার্যক্রম, সফলতা বা এই পথচলার পেছনে যে ব্যক্তিবর্গ তাদের মেধা, শ্রম ও সময় দিয়েছেন তাদের প্রতি রইলো কৃতজ্ঞতা ও ভালোবাসা।

এসময় প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মাজেদুল হক মানিক, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ লিংকন, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম, এছাড়াও গাংনী রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহিনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রুবেল আহম্মেদ, নির্বাহী সদস্য কামাল হোসেন, মাহাবুল ইসলাম, তারিফুল ইসলাম জীবন, সাহাদত হোসেন, হুমায়ুন আহমেদ ও আব্দুল গাফফার উপস্থিত ছিলেন।

আরও খবর







deshchitro-6ad398d40a593-171026094836.webp
চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

১ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে