জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ ‎

সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ ‎

‎সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ.কে শামসুদ্দিন  সম্মেলন কক্ষে বুধবার ৮ অক্টোবর ২০২৫ “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের মিডিয়াকর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা: মো: নুরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপ্রতি রায়,উপ-পরিচালক জেলা তথ্য অফিস সিরাজগঞ্জ মোহাম্মদ আলী,রংপুর ও রাজশাহী বিভাগ চিফ ইউনিউসেফ এইচ এম তৌফিক আহমেদ,সিরাজগঞ্জ ইসলামী ফাউন্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানসহ  বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ,স্বাস্থ্য বিভাগ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
‎
‎কর্মশালায় বক্তারা বলেন,টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।এ সময় জানানো হয়, শিশু ও কিশোরদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি টাইফয়েড প্রতিরোধে এ বিশেষ ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
‎
‎উল্লেখ্য : সিরাজগঞ্জ জেলায় ১৫টি স্থায়ী  ও ২১১২ টি অস্থায়ী এবং স্কুল পর্যায়ে  ৩৪২৯ টি সর্বমোট ৫৫৫৬ টি টিকা দান কেন্দ্রের মাধ্যমে প্রায় ১০৩৯৯৮৩ জনকে টিকা প্রদান করা হবে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা তথ্য অফিস, সিরাজগঞ্জ, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

আরও খবর