অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

পুকুরে ঝাঁপ দিয়ে বৃদ্ধ ব্যক্তির রহস্যজনক মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার বটতলী নামাপাড়া গ্রামের পীরপুকুর নামক একটি পুকুরে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি হঠাৎ পুকুরে ঝাঁপ দেন। কিছুক্ষণ পর তাকে আর দেখা না গেলে স্থানীয়রা চিৎকার শুরু করেন। এতে আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। পরে পুকুর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুকুরটির মালিক একই গ্রামের জহরুল ইসলাম (৪২) জানান, তিনি ঘটনাটি শুনে দ্রুত স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ঘটনার পর এলাকাজুড়ে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। পুলিশ মরদেহটি হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ১ মিনিট আগে