জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

"টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেবো দল বেধে" শ্লোগানে ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ইউনিসেফ এর সহযোগিতায় ঝিনাইদহের গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ আরাপপুর এলাকায় ইসলামি ফাউন্ডেশন অডিটোরিয়ামে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অধিনে কনসালটেশন ওয়ার্কশপের আয়োজন করে ঝিনাইদহ জেলা তথ্য অফিস। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মো: মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিথিলা ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো: লুৎফর রহমান, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ রিজাউল করিম, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: উজ্জ্বল হোসেন প্রমুখ। কনসালটেশন ওয়ার্কশপে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম,এ কবির, সাধারণ সম্পাদক মাজেদ রেজা বাধন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসিম আনসারীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ার্কশপে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি কল্পে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আগামী ১৩ নভেম্বর টাইফয়েড টিকাদানের শেষ সময়। এই সময়ের মধ্যেই সকলকে স্ব-স্ব কেন্দ্র থেকে টিকা গ্রহণের উদাত্ত আহ্বান জানান অতিথিবৃন্দ।
Tag
আরও খবর