অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

খেলাফত মজলিস পোল্যান্ড শাখার সিরাত মাহফিল অনুষ্ঠিত

মহানবীর জীবনাদর্শ আমাদের দৈনন্দিন জীবনে বাস্তব প্রয়োগ করতে হবে : ড. আহমদ আবদুল কাদের


খেলাফত মজলিস পোল্যান্ড শাখার উদ্যোগে আজ পোল্যান্ড সময় বিকেল ৬টায় খেলাফত মজলিস পোল্যান্ড শাখার সভাপতি মোঃ রাজু আহমদ দোলন এর সভাপতিত্বে এবং ক্বারী লুৎফুর রহমান এর কুরআন তিলওয়াতের মধ্যেদিয়ে ভার্চুয়ালি রাসূল (সা:) এর জীবনী শীর্ষক সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন নায়েবে আমির প্রফেসর মাওলানা আবদুল কাদির সালেহ , যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন এবং যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস পোল্যান্ড শাখার বায়তুল মাল সম্পাদক মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক সৈয়দ ফজলে আজিম, সমাজ কল্যাণ সম্পাদক মো: শরীফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক ক্বারী লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন, খালেদ মাহমুদ প্রমুখ।

পরিশেষে ফিলিস্তান এবং গাজাবাসিদের জন্য বিশেষ দুআ এবং মুনাজাতের মধ্যে দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ১২ মিনিট আগে