সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চালুর অপেক্ষায় ৩৪ কোটি টাকার ম্যাটস, মধুপুরে মানববন্ধন

ছবি-দেশচিত্র
টাঙ্গাইলের মধুপুরে ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় ম্যাটসের সামনে মধুপুরবাসীর পক্ষে এড মোহাম্মদ আলী এই মানববন্ধনের আয়োজন করেন। চার বছর আগে নির্মি ত এই প্রতিষ্ঠান চালুর দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশত লোক অংশ নেন।
মানববন্ধ চলাকালে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমটির সদস্য এড. মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ি আনোয়ার হোসেন, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, জয়নাল আবেদীন বাবলু, মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু প্রমূখ। বক্তারা জানান, টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুর এই তিন জেলার মধ্যবর্তী স্থানে চারবছর আগে মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) স্থাপন করা হয়েছে। এই ম্যাটস চালু না করায় নতুন প্রজন্ম চিকিৎসা সাস্ত্রে জ্ঞান অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে অবহেলায় পড়ে থাকায় ভবনে মাদকসেবিদের আস্তানায় পরিণত হতে চলছে। বিনষ্ট হচ্ছে নবনির্মিত এই বিশাল বিশাল অট্টালিকা। তারা অনতিবিলম্বে মধুপুরের ম্যাটস চালুর দাবি জানান।
মানববন্ধন শেষে তারা উপজেলা প্রসাশনের গিয়ে স্মারকলিপি প্রদান করে উল্লেখ্য, মধুপুর পৌরশহরের কাইতকাই এলাকায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশেই পাঁচ একরে ৩৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ম্যাটসের অবকাঠামো নির্মাণ শেষ হয় বিগত ২০২১ সালের এপ্রিল মাসে। চার, পাঁচ ও ছয় তলাবিশিষ্ট পৃথক ছয় ভবনে রয়েছে একাডেমিক ভবন, অধ্যক্ষের বাসস্থান, ছাত্র হোষ্টেল, ছাত্রী হোষ্টেল, শিক্ষক কোয়ার্টার এবং চতুর্থ শ্রেণির কোয়ার্টার। স্বাস্থ্যশিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ঢাকার মোহাম্মদপুরের নূরানী কনস্ট্রাকশন প্রায় চার বছর আগে অবকাঠামোগত নির্মাণকাজ শেষ করে। সরকারি ভাবে দীর্ঘদিন ধরে মেডিক্যাল এ্যাসিস্ট্যন্ট পদে জনবল নিয়োগ বন্ধ থাকায় নতুন করে ম্যাটস চালু করা হচ্ছে না বলে জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
আরও খবর