যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

বর্তমান সরকার সমতা ভিত্তিক উন্নয়ন করছে : ডেপুটি স্পিকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-01-2023 02:11:53 am

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, সরকার বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সমতা ভিত্তিক উন্নয়নে মনোনিবেশ করেছে। 

তিনি বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যায় ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান সরকার বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সমতা ভিত্তিক উন্নয়নে মনোনিবেশ করেছে। মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন এবং প্রতিবন্ধীদের কল্যাণে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে সবাইকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পাশে দাঁড়াতে হবে।'

আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান সেমিনার কক্ষে নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বুয়েটের সহযোগিতায় আয়োজিত দুই দিন ব্যাপী "অন্তর্ভুক্তিমূলক উচ্চশিক্ষা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা; প্রেক্ষিত বাংলাদেশ" শীর্ষক অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন। 

সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে প্রতিবন্ধী বান্ধব সরকার হিসেবে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দিনব্যাপী সেমিনারে প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যাণে বাস্তবমুখী বিভিন্ন দিক চিহ্নিত হয়েছে, যা প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সরকারের নীতি প্রণয়নে সহায়ক হবে। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভাইভার্স এশিয়া'র সমন্বয়কারী যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ডেভিড জে. ব্রাউন, ইউরোপীয় ইউনিয়নের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন কর্মসূচির কর্মকর্তা এ্যালেন মেলেটিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের আইআইটির পরিচালক এবং ডাইভার্স এশিয়া’র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার প্রধান অধ্যাপক ড. এম শামীম কায়সার। 

কর্মশালায় কারিগরী সেশনেগুলোতে দেশ-বিদেশ থেকে সমবেত শিক্ষক ও গবেষকগণ তাঁদের গবেষণা ও অভিজ্ঞতা উপস্থাপন করেন।

আরও খবর