অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক -৩

নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক -৩

নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক -৩ 


নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬শ' ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ২১ হাজার ৮শ' ৭০ টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর অভিযানিক দল। বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ ৩ জনকে আটক করা হয়। বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন। আটককৃত ৩ জন হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার গুমারদহ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে কালাম হোসেন সখিদার (৩৪) , নওগাঁ শহরের পার-নওগাঁর মৃত প্রভাত কুমারের ছেলে কাজল কুমার (৪০) ও বলিরঘাট উত্তরপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে রিমন মিয়া (১৪)। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেনের নের্তৃত্বে বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সেনাবাহিনীর অভিযানিক দল নওগাঁ জেলা শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬শ' ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ২১ হাজার ৮শ' ৭০ টাকা ও ৪টি মোবাইল ফোনসহ উপরোক্ত মূল মাদক কারবারি দু'জন ও তাদের সহযোগী একজন শিশু মোট ৩ জনকে আটক করেন। পরবর্তীতে ৬ হাজার ৬শ' ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ২১ হাজার ৮শ' ৭০ টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ আটককৃত ৩ জনকে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করেন সেনাবাহিনী। এব্যাপারে মুঠোফোনে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করাহলে তিনি প্রতিবেদককে জানান, সেনাবাহিনী ৬ হাজার ৬শ' ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জনকে থানায় হস্তান্তর করেছেন এব্যাপারে মামলা পক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ৩ মিনিট আগে