তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

আগামী জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনের ভোটারদের প্রত্যাশা

লক্ষ্মীপুর-২ আসনের সাধারণ মানুষ আগামী জাতীয় নির্বাচনে তাদের জীবনমান উন্নয়ন ও এলাকার সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে নানা প্রত্যাশা ব্যক্ত করেছেন। এলাকাবাসীর দাবি—নির্বাচিত জনপ্রতিনিধি যেন এসব প্রত্যাশাকে আন্তরিকভাবে গ্রহণ করে বাস্তবে রূপ দেন। এলাকাবাসীদের প্রধান চাহিদার মধ্যে রয়েছে প্রতিটি রাস্তায় ইটের সলিং ও পাকা করণ সম্পন্ন করা, প্রতিটি মসজিদে অজুখানা, টয়লেট ও সোলার প্যানেলের ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে অন্তত দুটি খেলার মাঠ নির্মাণ, প্রতিবছর ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে ইসলামী অনুষ্ঠান আয়োজন, জনগণের প্রয়োজনে জনপ্রতিনিধির তাৎক্ষণিক অংশগ্রহণ এবং এতিম মেয়েদের বিয়ের খরচে সহযোগিতার দাবি তুলেছেন ভোটাররা।


এছাড়া মাদক নির্মূলে কার্যকর ভূমিকা, প্রতি তিন মাস অন্তর গ্রামে উঠান বৈঠকের আয়োজন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারি সব সুযোগ-সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং শালিস বাণিজ্য ও হয়রানি বন্ধ করাও এলাকাবাসীর প্রত্যাশার মধ্যে রয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ নেতৃবৃন্দদের ভাষা, আন্তরিকতা ও চরিত্রে সঠিক মান বজায় রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।
স্থানীয় কৃষক সৈয়দ আহাম্মদ খান বলেন, “রাস্তা-ঘাট ঠিক হলে কৃষিপণ্য বাজারজাত করতে আমাদের কষ্ট অনেকটাই কমে যাবে।”
তরুণ নাঈম খান বলেন, “খেলার মাঠ না থাকায় অনেকেই মাদকের দিকে ঝুঁকছে। মাঠ হলে তরুণরা খেলাধুলায় মনোযোগী হবে।”
একজন নারী অভিভাবক শারমিনের অভিমত— “এতিম মেয়েদের বিয়েতে সহযোগিতা থাকলে অনেক পরিবারের দুঃখ লাঘব হবে।” এলাকাবাসীর আশা—সরকারি উন্নয়নের জোয়ার যেন প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়ে এবং একজন প্রকৃত জনপ্রতিনিধি জনগণের অভিভাবক হয়ে ওঠেন।
Tag
আরও খবর