তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

রায়পুরে উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান খানকে বিদায় সংবর্ধনা

শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে রায়পুর উপজেলা প্রশাসন আর্ট স্কুলের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান খানকে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: ইমরান খান বলেন, “শুধু একাডেমিক সাফল্য নয়, একজন শুদ্ধাচার মানুষ হতে হলে সুষ্ঠু সংস্কৃতি চর্চা অপরিহার্য। আমাদের সন্তানদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে প্রতিটি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা থাকা অত্যন্ত জরুরি।”

তিনি আরো বলেন, “সাংস্কৃতিক চর্চাকে শুধুই বিনোদন মনে করা সঠিক নয়। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, চারুকলা মনকে প্রশান্ত করে, বিষণ্নতা দূর করে এবং পরস্পরের মধ্যে শ্রদ্ধা, ভালবাসা ও সহমর্মিতার বন্ধন গড়ে তোলে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসন আর্ট স্কুলের সদস্য সচিব ও সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানা অফিসার ইনচার্জ মো: নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রশাসন আর্ট স্কুলের অধ্যক্ষ শংকর মজুমদার। এছাড়াও বক্তব্য দেন শিক্ষার্থী, শিক্ষকও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে আর্ট স্কুলের Spoken English কোর্সের ১ম ও ২য় ব্যাচের সনদ ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি চারুকলায় কৃতিত্ব অর্জনকারী ৩৩ জনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

শেষে আর্ট স্কুলের সঙ্গীত ও নৃত্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ও স্কাউটস লিডার জনাব রোমান আহমেদ।
Tag
আরও খবর