চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

হাতীবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রীতি মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ

লালমনিরহাটের হাতীবান্ধায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রীতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম হলে এ সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-হাতীবান্ধা পাটগ্রাম(০১) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। তিনি বলেন,

“সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে আমরা সবসময় পাশে আছি। হিন্দু-মুসলিম সম্প্রীতির এই ঐতিহ্য অটুট রাখতে হবে।”

 সভার সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর রফিকুল ইসলাম।

 এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জামায়াত নেতা হাবিবুর রহমান সাতা, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাহিদুল আলম নিরো।

 

সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু অশ্বনী কুমার বসুনিয়া, হিন্দু কল্যাণ পরিষদের সভাপতি বাবু পুস্পা রঞ্জনসহ স্থানীয় সনাতন সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন এবং হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান।

Tag
আরও খবর