জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

কোটি টাকার ড্রেনও ব্যর্থ: প্রকৌশলীদের ভুলে পানিবন্দি লালপুরবাসী

কোটি টাকার ড্রেনও ব্যর্থ: প্রকৌশলীদের ভুলে পানিবন্দি লালপুরবাসী আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে কোটি টাকা ব্যয় করেও ড্রেন নির্মাণ কার্যত ব্যর্থ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৌশলীদের ভুল পরিকল্পনা ও অব্যবস্থাপনার কারণে বছরের অধিকাংশ সময় বাজারকেন্দ্রিক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। ছয় রাস্তার মোড় থেকে পুরাতন বাজার এলাকায় দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা সমাধানে গত কয়েক বছরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে পাঁচটি নতুন ড্রেন নির্মাণ করা হলেও তা কার্যকর হয়নি। বরং পানি জমে থেকে শিক্ষার্থী, ব্যবসায়ী ও শতাধিক পরিবার ভোগান্তির শিকার হচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, তেলপাম্প থেকে পদ্মা নদী পর্যন্ত প্রধান ড্রেন সংস্কার করা হলে সমস্যার স্থায়ী সমাধান হতো। কিন্তু প্রকল্প হাতে না নিয়ে বরং নতুন ড্রেন নির্মাণের ফলে উল্টে পানি তেলপাম্প এলাকায় আটকে যাচ্ছে। গত বছর এ ড্রেন সংস্কারের জন্য বরাদ্দ থাকলেও তা বাস্তবায়িত হয়নি। চলতি বছরও নতুন বরাদ্দ এসেছে, কিন্তু প্রকল্প গ্রহণ করা হয়নি। অভিযোগ রয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যাংকেই জমা রাখা হয়েছে। উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব বলেন, “এই বিষয়ে আগের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে হবে। আমি নতুন, তাই বিস্তারিত জানি না। একা আমার পক্ষে এ কাজ সম্ভব নয়।” স্থানীয়দের দাবি, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে কোটি টাকা ব্যয় হলেও কার্যকর সমাধান মিলছে না। ফলে বছরের পর বছর পানিবন্দি অবস্থায় থাকতে হচ্ছে তাদের।
Tag
আরও খবর