নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন এক দরিদ্র পরিবারেকে ঈদ উপহার, তাৎক্ষণিক লাখপতি অসহায় মাসুদ - হরমুজা তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

শান্তিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরানবাড়ি এলাকার সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— আবাদিতা কেশবা (৪০), স্বামী মৃত প্রণয় দাশ, সাং—উকিলপাড়া, সুনামগঞ্জ পৌর শহর। প্রথমা চৌধুরী (১৬), ৭ম শ্রেণির ছাত্রী, সুনামগঞ্জ সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়। সজল ঘোষ (৫০), সিএনজি চালক, সাং—নবীনগর, সুনামগঞ্জ পৌর শহর। জানা গেছে, নিহত আবাদিতা কেশবা ও তাঁর মেয়ে প্রথমা চৌধুরী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ায় বসবাস করতেন। দুই বছর আগে স্বামী প্রণয় দাশ মারা যাওয়ার পর এবার মা-মেয়ে দুর্ঘটনায় প্রাণ হারান। এতে পরিবারের কোনো সদস্যই আর বেঁচে থাকলেন না। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টা ১০ মিনিটে সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা সিলেটগামী সিএনজিকে জোরে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালে আনার আগে তিনজনই মারা গিয়েছিলেন। প্রথমে একজনকে কিছু লোক হাসপাতালে নিলেও তিনি রাস্তাতেই মারা যান। পরে হাইওয়ে পুলিশ আরও দুইজনকে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় নিহতদের স্বজন গোবিন্দ কুমার দাশ জানান, নিহত তিনজনই ইসকন প্রভুর ভক্ত ছিলেন। তিনি এটিকে ভয়াবহ ও লোমহর্ষক দুর্ঘটনা বলে মন্তব্য করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত চালকের নাম পারভেজ আহমদ (৩০), সে দিরাই থানার ভাটিপাড়া ইউনিয়নের মৃত জালাল উদ্দিনের ছেলে এবং বর্তমানে সিলেটের বাদামবাগিছায় বসবাস করে। ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম। ফায়ার সার্ভিস টিম লিডার আলমগীর জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে দু’টি লাশ উদ্ধার করা হয়। জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। শান্তিগঞ্জ থানার ওসি আবদুল আহাদ বলেন, ঘাতক ট্রাকচালককে আটকসহ ট্রাক ও সিএনজি আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও খবর

deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে