তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ-এ যথাযোগ্য মর্যাদায় পালিত হলো সিরাতুন্নবী (সা.)। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. নুরুল আমিন। ইসলামিক কালচারাল আহ্বায়ক মো. ফারুক হোসাইন  মুহতামিম ও বিভাগীয় প্রধানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কাজী ফারুকী মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক ও সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, এবং ভারপ্রাপ্ত অধ্যাপক মু. আনিসুর রহমান প্রমুখ।

ইসলামী প্রতিযোগিতায় দুটি গ্রুপ—ক ও খ শাখায় মোট ৮ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মু. নুরুল আমিন বলেন— “সিরাতুন্নবী (সা.) আমাদের জীবনের জন্য পূর্ণাঙ্গ আদর্শ। শিক্ষার্থীদের মাঝে এর শিক্ষা ছড়িয়ে দিতে হবে।”


প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন— “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিক ও চারিত্রিক উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। সিরাতুন্নবীর শিক্ষা সেই পথই দেখায়।”


অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা উৎসাহ ও আনন্দের সাথে পুরস্কার গ্রহণ করে এবং অভিভাবক ও শিক্ষকবৃন্দ এ আয়োজনকে অত্যন্ত সময়োপযোগী বলে অভিহিত করেন।

Tag
আরও খবর