দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

শালিশের নামে জোরপূর্বক স্ট্যাম্প নিয়ে অর্থ আদায়ের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালীর হাতিয়ায় প্রেমের সম্পর্ক সাজিয়ে সালিশে জোরপূর্বক স্ট্যাম্প নিয়ে টাকা আদায়ের অপচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ববিরবিরি গ্রামে এঘটনা ঘটে।  

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনার প্রতিবাদে উপজেলা সদরে মুক্তিযোদ্ধা ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের মো. সাহেদ উদ্দিন, মো. নিজাম উদ্দিন, জাহেদুল ইসলাম, পারভেজ, হকসাব, কামরুল, দিদার উদ্দিন সহ অন্যান্য সদস্যরা।
 
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. সাহেদ উদ্দিন। তিনি বলেন, এলাকায় আমার ছোট ভাই পল্লী চিকিৎসক মো. নাহিদ উদ্দিনকে জড়িয়ে মিথ্যা একটি প্রেমের ঘটনা সাজায়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী মো: সোহেল, প্রজেক্ট ফারুক, বড় আমির, সুমন, কাদের আশ্রাফ, নিশান, রুবেল, রবিন, মাইনুউদ্দিন, জামসেদ, বাবলু সহ কয়েকজন ব্যক্তি শালিশের নামে পরিকল্পিতভাবে আমাদের পরিবারকে ডেকে নিয়ে যায়। সেখানে আমার পরিবারের লোকজনদেরকে মারধর ও ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেয়। তারা এটাকে পুঁজি করে আমাদের থেকে মোটা অংকের টাকা দাবি করে। স্বাক্ষর নেওয়ার পর কথিত তরুনীকে জোরপূর্বক আমাদের বাড়ীতে ঢুকিয়ে দেওয়া হয়। আমরা টাকা দিতে অপারগ হওয়ায় তারা মিথ্যা তথ্য দিয়ে সোস্যাল মিডিয়ায় প্রচার করে আমদের পরিবারের মানসম্মান ক্ষুন্ন করে।
 
আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, এ ঘটনায় আমার ভাই পল্লী চিকিৎসক নাহিদ কোনোভাবেই জড়িত নয়। বাস্তবে ওই তরুণীর সঙ্গে আমার ভাইয়ের কোনো ধরণের সম্পর্ক নেই। কিছু লোক পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে আমাদের মানসম্মান ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্র করছে।  

তিনি আরো বলেন, এটি কোনো সামাজিক সালিশ নয়, বরং পূর্বপরিকল্পিতভাবে একটি নির্যাতনের ঘটনা। ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বানোয়াট প্রেমের নাটক সাজিয়ে আমাদের পরিবারকে জিম্মি করে। বিষয়টি এলাকার পরিচিত হাসান মাঝি সমাধান করবে বলে পরে করেন নাই। পরে আমরা আইনি প্রতিকার চেয়ে এডভোকেট সাদ্দাম সাহেবের দারস্থ হই। সেখানে উভয় পক্ষের সম্মতিতে সমঝোতার জন্য একটি তারিখ দেওয়া হয়। সেই তারিখে আমরা উপস্থিত থাকলেও তারা সেখানে উপস্থিত হয়নি।
 
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ দাবি জানান।
Tag
আরও খবর