অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

গুরুদাসপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে লালপুরে সাংবাদিকদের মানববন্ধন

নাটোরের গুরুদাসপুর উপজেলার দৈনিক সমকাল প্রতিনিধি নাজমুল হাসানসহ সাংবাদিকদের ওপর হামলাকারী নান্নু বাহিনীকে দ্রুত গ্রেপ্তার এবং ওই থানার ওসি আব্দুল মতিন ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সাকিবের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে লালপুর উপজেলার সাংবাদিকবৃন্দ।

শুক্রবার বেলা ১১টার দিকে লালপুর ত্রিমোহনী চত্বরে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের নাটোর জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, প্রথম আলোর জেলা প্রতিনিধি এ্যাড. মোক্তার হোসেন,  লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একে আজাদ সেন্টু, লালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, নাটোর জেলা সাংবাদিক সংস্থার সভাপতি সালাহ উদ্দিন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং
লালপুর থানা কেন্দীয় প্রেসক্লাবের সহ সভাপতি ইমাম হাসান মুক্তি সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
 মানববন্ধনে বক্তারা উক্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারী নান্নু বাহিনীকে দ্রুত গ্রেপ্তার ও গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সাকিবের অপসারণের দাবি জানানো হয়।

আরও খবর