অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

রাজনগরে রাস্তা মেরামতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দ্রুত সময়ের মধ্যে অসম্পূর্ণ কাজ সম্পন্ন এবং ভাঙা রাস্তা মেরামতের দাবি এলাকাবাসীর


মৌলভীবাজারের রাজনগর থানার খেয়াঘাট বাজার-আব্দুল্লাহপুর রোডের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে এবং ভাঙা রাস্তা মেরমামত করার দাবিতে ১নং ফতেহপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সচেতন নাগরিক ফোরাম এর আয়োজনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জাহিদপুর সিরাজ মার্কেট থেকে মিছিল বের হয়ে আব্দুল্লাহপুর হয়ে আব্দুল্লাহপুর বাংলাবাজার পর্যন্ত যায়। মিছিল শেষে বাজারে মানববন্ধন করেন এলাকাকাসী।

মানববন্ধনে বক্তব্য দেন আব্দুলাহপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সোহেল আহমদ, জাহিদপুরের প্রবীণ মুরুব্বি আব্দুল আলী, জাহিদপুর আব্দুল্লাহ পুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শাহ আলম, নানু মিয়া প্রমুখ। 

বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে খেয়াঘাট টু আব্দুল্লাহপুর সড়কটির বেহাল অবস্থা, জায়গায় জায়গায় ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। কাশিমপুর থেকে জাহিদপুর পর্যন্ত রাস্তা কাজের জন্য খুঁড়া হলেও গত এপ্রিল মাস থেকে কাজ বন্ধ হয়ে আছে। এতে জনসাধারণের ভোগান্তি বহুগুণে বাড়ছে। অসুস্থ মহিলা শিশুদের নিয়ে যাতায়াত কষ্টদায়ক হয়ে পড়ছে। স্কুল মাদ্রাসার ছাত্রদের ক্লাসে নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হতে বিলম্ব হচ্ছে।  জনগন এহেন পরিস্থিতিতে জেলার সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টিআকর্ষণ করছেন।

মানববন্ধনে ৩নং ওয়ার্ডের সচেতন নাগরিক ফোরাম এর পক্ষ থেকে ঘোষণা পত্র পাঠ করেন রাশেদ বিন শফিক।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ১১ মিনিট আগে