চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে

বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের  পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু  সম্প্রদায়ের সবাই এ দেশের নাগরিক। আপনারা কেউ দুর্বল নন। আপনাদের পাশে তার দল বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। যাতে করে কোনো দুষ্কৃতকারী, চক্রান্তকারীরা আপনাদের ক্ষতি যেন  না করতে  পারে।

মঙ্গলবার বিকেলে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টার মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দুর্গাপূজার সময়ে এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে মণ্ডপে গিয়ে খোঁজ রাখবে এবং হিন্দু ভাইদের সহযোগিতা করবে।  আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। দুর্গাপূজায় যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য প্রতিটা মণ্ডপেযে কোনো বিশৃঙ্খলা যেন না হয় আমাদের নেতা কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে থাকবে।

এসময় আরও বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি  ঋষিকেশ  সরকার, সাধারণ সম্পাদক স্বপন তালুকদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নন্দকিশোর আগরওয়ালা,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের আহ্বায়ক উৎপল কুমার বাবু, সদস্য সচিব পলাশ রায়সহ প্রমূখ।

Tag
আরও খবর