রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

শৈলকুপায় ৪টি সার ডিলারকে জরিমানা

ঝিনাইদহের শৈলকুপায় রেজিস্টার আপডেট না থাকা, ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রি না করা ও বেশি দামে সার বিক্রি করাসহ নানা অভিযোগে ৪টি সার ডিলার কে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ। জানা যায়,উপজেলার হাকিমপুর ইউনিয়নের বিসিআইসির সার ডিলার নোমান মোল্লার মেসার্স মোল্লা এন্টারপ্রাইজকে রেজিস্ট্রার আপডেট, ক্যাশ মেমো না থাকা ও বেশি দামে সার বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া সাধুহাটি বাজারে অবস্থিত মেসার্স হামজা ট্রেডার্সকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি, সারের স্টক রেজিস্টার না থাকা এবং ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রির না করার অভিযোগে মেসার্স হামজা ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ১৫০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সাধুহাটি বাজারে লাইসেন্স ও ক্যাশ মেমো ছাড়া বীজ বিক্রি করায় ফাতেহা ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং থানা রোডে বেশি দামে পেঁয়াজের বীজ বিক্রি, বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদউত্তর্ণের তারিখ না থাকা ও বীজ ক্রয়ের যথাযথ মেমো প্রদান করতে ব্যর্থ হওয়ায় মা বীজ ভাণ্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, নানা অভিযোগে ৪টি সার ডিলারকে জরিমানা করা হয়েছে। ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
Tag
আরও খবর