প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার ঈশ্বরগঞ্জে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত গোয়ালন্দে পারিবারিক কলহে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ আদমদীঘিতে পুলিশের অভিযানে নারীসহ তিনজন গ্রেপ্তার বানিয়াচংয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

নিরাপত্তা জোরদার করতে লালপুরে পূজা মন্ডপগুলোতে সিসি ক্যামেরা

নিরাপত্তা জোরদার করতে লালপুরে পূজা মন্ডপগুলোতে সিসি ক্যামেরা আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে ৪১টি পুজা মন্ডপে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উৎসব  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজা মন্ডপ গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়নে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনী লালপুর-বাগাতিপাড়া উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর জাহিদ হাসান সিদ্দিকী, সহকারি কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম রিয়াজুল হাসান, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, আনসার ভিডিপি কর্মকর্তা আরজু খাতুন, লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার এ কে এম লতিফুল বারী (পিএফএম), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর শাখার সভাপতি দিপেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার ৪১টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, গণমাধ্যম কর্মীসহ ১১৩ জন ব্যক্তি-প্রতিষ্ঠানের প্রতিনিধি। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর ৪১টি পুজা মন্ডপে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ইউএনও মো. মেহেদী হাসান বলেন, প্রতিটি পূজা মন্ডপে ৫০০ কেজি করে চাউল অনুদানের ব্যবস্থা করা হয়েছে। এ বছর পূজা মন্ডপগুলোতে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে সকল ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপকে সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে। পূজা মন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার জন্য স্থানীয় পূজা কমিটির পাশাপাশি আনসার সদস্য, পুলিশ সদস্য, টহল পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল কাজ করবে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
Tag
আরও খবর