মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন: এনবিআর

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 22-09-2025 03:10:25 pm

২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।


সোমবার এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের পরিমাণ ২৭,১৭৪ কোটি টাকা। বিগত ২০২৪-২০২৫ অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৩,০৮৯.৩৭ কোটি টাকা। চলতি বছর আগস্ট গত বছর একই সময়ের তুলনায় ৪,০৮৪.৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। অর্জিত প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ।


গত জুলাই-আগস্ট দু’মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪,৪২৩.০০ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৫,০০৫.১৬ কোটি টাকা। অর্থাৎ এ বছরের জুলাই-আগস্ট রাজস্ব আদায়ে ২১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।


চলতি বছর আগস্টে স্থানীয় পর্যায়ের মূসক খাত থেকে সবচেয়ে বেশি ১১,০৮৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮,২৮৩.১৫ কোটি টাকা। অর্থাৎ এ বছর আগস্টে স্থানীয় পর্যায়ের মূসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩৩.৮৩ শতাংশ।


আয়কর ও ভ্রমণ কর খাতে গত আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ৮,৪৪২ কোটি টাকা। যা ২০২৪ আগস্ট মাসে আদায়কৃত ৬,৭৯৮.৭৩ কোটি টাকার চেয়েও ১,৬৪৩ কোটি টাকা বেশি। আয়কর ও ভ্রমণ করের ক্ষেত্রে গত আগস্ট মাসের প্রবৃদ্ধির হার ২৪.১৭ শতাংশ।


২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৭,৬৪৭ কোটি টাকা। গত অর্থবছরের আগস্ট ২০২৪ মাসে এই খাতে আদায় ছিল ৮,০০৭.৬২ কোটি টাকা। 


আইবাস প্লাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তনজনিত কারণে কাস্টমস হাউসসমূহের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব সেপ্টেম্বর ২০২৫ মাসে জমা হবার কারণে এই খাতে ২০২৫ সালের আগস্টে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।


রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির এ ধারাকে আরও জোরালো করতে কর নেট সম্প্রসারণ, কর পরিপালন নিশ্চিতকরণ এবং কর ফাঁকি উদঘাটন কার্যক্রম বেগবান করতে নিরলসভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মীরা। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, করদাতারা আইনের সুষ্ঠু পরিপালনের মাধ্যমে সময়মত যথাযথ পরিমাণ কর পরিশোধ করে দেশ গড়ার কাজে গর্বিত অংশীদার হবেন বলে এনবিআর আশাবাদী।

আরও খবর