‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজার-৩ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আহমদ বিলাল এর মতবিনিময়

ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিন : মাওলানা আহমদ বিলাল


ফ্যাসিস্ট হাসিনা দেশে একদলীয় লুটপাট, খুন-গুম, অপকর্ম আর দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল : মাওলানা আহমদ বিলাল


ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল বলেছেন, বিগত ৫৪ বছরেও এ দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। যারাই ক্ষমতায় এসেছে তারাই দুর্নীতি করেছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দেশে একদলীয় লুটপাট, খুন-গুম, অপকর্ম আর দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছিল। ক্ষমতার অপব্যবহারে তারা ফ্যাসিবাদে পরিণত হয়েছিল। এখন আবার নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। তাই আগামীতে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে ঐক্যের বিকল্প নেই। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধায় মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে মজলিসের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

খেলাফত মজলিসের আফ্রিকা ও মধ্যপ্রাচ্য জোন পরিচালক আহমদ বিলাল বলেন, আমি রাজনগর উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার রাস্তাঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, প্রকৃতি-পরিবেশ সুরক্ষাসহ সামাজিক অবকাঠামোর উন্নয়নে ব্যাপক কাজ করেছি। আগামী সংসদ নির্বাচনে রাজনগর ও মৌলভীবাজার সদর আসনে নির্বাচিত হলে আবারো ধর্ম-বর্ণ-দল নির্বিশেষে উন্নয়ন কর্মকাÐ চালিয়ে যাওয়ার প্রতিশ্রিæত দিচ্ছি। ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে তিনি দেওয়াল ঘড়ি মার্কায় ভোট প্রার্থনা করেন। 

খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলনা সৈয়দ সাইফুর রহমান। 

সভায় প্রধান অতিথির দেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, খেলাফত মজলিসের আফ্রিকা ও মধ্যপ্রাচ্য জোন পরিচালক মাওলানা আহমদ বিলাল। 

আরো বক্তব্য দেন, খেলাফত মজলিসের মৌলভীবাজার শহর সভাপতি কাজী মাওলানা হারুনুর রশীদ, খেলাফত মজলিসের উপদেষ্টা মাওলানা মতিউর রহমান, শায়খ মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা শামসুল ইসলাম তরফদার, মাওলানা আব্দুল মুকিত মামুন, খিজির মোহাম্মদ জুলফিকার, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মতিন প্রমুখ। 

সভায় অন্যান্য বক্তারা বলেন, ভোট একটি পবিত্র আমানত। অর্থ ও পেশিশক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিবেক দিয়ে ভোট দিতে হবে। সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়।

মজলিসের নেতারা বলেন, দেশে সব দলের শাসন মানুষ দেখেছে, এখন ইসলামপন্থীদের শাসন দেখার পালা। তাই আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের জোট গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে। ৩০০ আসনে সৎ প্রার্থী নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন সম্ভব হবে।


Tag
আরও খবর