হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

জয়পুরহাটে দুইদিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রত্যয়ে জয়পুরহাটে দুইদিনব্যাপী “সাথী শিক্ষাশিবির-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) শহরের তা’লীমুল ইসলাম একাডেমি এ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার আয়োজনে শুরু হওয়া এ শিবির শনিবার (২০ সেপ্টেম্বর) সমাপ্ত হয়।

জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ তারেক হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ শিবিরের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী পরিষদের সদস্য প্রভাষক হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মোজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও জেলা আমীর ফজলুর রহমান সাঈদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবির সেক্রেটারি আশরাফুল ইসলাম, সাবেক জেলা সভাপতি আহমেদুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সাবেক জেলা সভাপতি হাসিবুল আলম লিটন, সহকারী সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ, সাবেক জেলা সভাপতি সাজেদুর রহমান সাজু এবং সদর আমীর ইমরান হোসেন।

শিবিরে বক্তারা বলেন, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক তরুণরাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান অর্জন নয়, বরং নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তারা তরুণ প্রজন্মকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।

দুইদিনব্যাপী এ শিক্ষাশিবিরে তরুণ প্রজন্মের নৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত দক্ষতা, ইসলামী আদর্শভিত্তিক জীবন গঠন, নেতৃত্ব বিকাশসহ নানা বিষয় নিয়ে আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

সমাপনী অধিবেশনে বক্তারা আশা প্রকাশ করেন, শিবির থেকে অর্জিত শিক্ষা ও অনুপ্রেরণা অংশগ্রহণকারীরা বাস্তব জীবনে প্রয়োগ করে প্রকৃত অর্থে দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখবে।

Tag
আরও খবর