জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

মাটিরাঙ্গায় ব্যাক্তিগত সার্থে পানির প্রবাহ বন্ধ করে, বন্যার ভোগান্তিতে সধারণ জনগণ

‎খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার পশ্চিম মুসলিমপাড়া ৮নং ওয়ার্ডে ব্যক্তিগত স্বার্থে দেয়াল তুলে বাঁধ নির্মাণ করে পাহাড়ি পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করায় পুরো এলাকায় ভয়াবহ প্লাবন সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
‎
‎স্থানীয়রা জানান, প্রতি বর্ষা মৌসুমে মাটিরাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়, কলেজ ও মুসলিমপাড়ার উঁচু দিক থেকে নেমে আসা পাহাড়ি পানি স্বাভাবিকভাবে কবরস্থান এলাকা হয়ে বসতবাড়ির পাশ দিয়ে নিচে চলে যেত। দীর্ঘদিন ধরে এই প্রাকৃতিক প্রবাহে কোনো সমস্যা হয়নি। কিন্তু সম্প্রতি একজন ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে অবৈধভাবে দেয়াল দিয়ে পানির পথ বন্ধ করে দেওয়ায় বর্ষার পানি জমে ঘরবাড়িতে ঢুকে পড়ছে।
‎
‎এতে বহু পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে পানি ঢুকে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি হাঁস-মুরগি মারা গেছে, কৃষিজমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে দরিদ্র শ্রেণির পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছেন।
‎
‎ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত পরিদর্শন করে ব্যক্তিগতভাবে পানির প্রবাহে বাঁধা সৃষ্টিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক, যাতে ভবিষ্যতে আর এ ধরনের বিপদে পড়তে না হয়।

Tag
আরও খবর