ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু হতে পারে অক্টোবরে

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 17-09-2025 10:57:10 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসী বাংলাদেশিরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন। 


ইসি সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে প্রবাসী বাংলাদেশিদের (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য) ভোটার নিবন্ধন শুরু হবে। পৃথিবীর যেকোনো স্থান থেকে প্রবাসী বাংলাদেশিরা যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে তারা নিবন্ধন করতে পারবেন। 


এ বিষয়ে ইসির নির্ধারিত অ্যাপস ডাউনলোড করে মোবাইলে ভোটার নিবন্ধন করা যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ইসির কর্মকর্তারা ধারণা করছেন এনআইডি আছে এমন অন্তত ৭০ ভাগ প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করতে পারেন। সে ক্ষেত্রে একটা বড় সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। 


তারা জানান, প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য অ্যাপস তৈরি করা হয়েছে। তবে এখনো ট্রায়াল করা হয়নি। এছাড়া প্রবাসী ভোটার নিবন্ধন দু’ভাবে হতে পারে। একটি হতে পারে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিবন্ধন করা যাবে। আরেকটি হল অঞ্চল ভিত্তিক। যেমন- এশিয়া, মধ্যপ্রাচ্য, সাউথইস্ট এশিয়া, ইউরোপ, নর্থআমেরিকা এভাবে রিজিওন বেস। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।         


ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সম্প্রতি এ বিষয়ে সাংবাদিকদের বলেন, আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে আপনারা জানেন যে আমরা দুটা প্লাটফর্ম করছি। একটা হচ্ছে- প্রবাসে বাংলাদেশি যারা আছেন এনআইডি ধারী। তারা নিবন্ধন করবেন। আরেকটা হচ্ছে দেশের অভ্যন্তরে যারা আছেন। যারা নির্বাচন কাজের সাথে জড়িত বা আইনি হেফাজতে আছেন এই ক্যাটাগরির জন্য ইনকান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেম, আমরা ইন্ট্রোডিউস করব। এর অ্যাপটা তৈরি করা হচ্ছে। বা এর প্ল্যাটফর্মটা তৈরি করা হচ্ছে। প্ল্যাটফর্মটা তৈরি করার সাথে সাথে এটা আমরা আবারো আপনাদেরকে নিয়মিতভাবে এটা ব্রিফিং করব। কেননা এটা আরো কিছু কারিগরি দিক আছে। দিকগুলো স্পষ্ট না হওয়া পর্যন্ত আগাম বলা ঠিক হবে না।


ইসি সচিব বলেন, এসব ব্যাপারে আমরা নিয়মিতভাবে আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো। প্রবাসী বাংলাদেশিরা এবার নির্বাচনে ভোট দেবেন। সে জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আছে।

আরও খবর




6a0d98bbb67e8-200526051923.webp
কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

১ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে


deshchitro-6a0d9873bfe17-200526051811.webp
‎সুন্দরবনে ফের ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ

১ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে