রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

শৈলকুপায় দূর্গাপূজা উৎসবের প্রস্তুতিমূলক সভা

ঝিনাইদহের শৈলকূপায় বুধবার সকালে ১১ টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস এর সভাপতিত্বে দুর্গাপূজা উৎসবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের মন্দির কমিটির পক্ষ থেকে দু'জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টসহ বিভিন্ন সুশীল সমাজের একাংশ, উপজেলা বিএনপি, জামায়াত ইসলাম, গণঅধিকার পরিষদ ও অন্যান্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১২৮ টি মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক রাখতে উপজেলা সেনা ক্যাম্প কমান্ডার, অফিসার ইনচার্জ শৈলকুপা, আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর প্রধানগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উপজেলা জুড়ে আনন্দঘন পরিবেশে পূজার আয়োজনকে সাফল্য মন্ডিত করতে শৈলকুপা বিএনপি ও জামায়াতে ইসলামী শৈলকুপা শাখা স্বেচ্ছাসেবক দিয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। থানা বিএনপির সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু এবং পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। শৈলকুপায় পূজারীগণ নির্বিঘ্নে যাতে উৎসবমুখর পরিবেশে পূজা অর্চনা করতে পারেন এবং কোন রকম অভিযোগ অথবা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছেন বক্তব্য রাখেন। এছাড়াও প্রস্তুতিমূলক সভার সভাপতি স্নিগ্ধা দাস শৈলকুপার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি দেশের বিরাজমান অবস্থায় শৈলকুপার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দকে সাধুবাদ জানান। তিনি প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা, বিকল্প বিদ্যুৎ, পরিমিত প্রশাসন এবং দর্শনার্থীদের মন্তব্যের জন্য একটি রেজিস্ট্রার খাতা, মন্দিরের বাইরে প্রশাসনিক কর্মকর্তাদের মোবাইল নম্বর, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স সহায়তাসহ কঠোর নিরাপত্তা নিশ্চিতে চেস্টা করছেন।
Tag
আরও খবর