রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

লোহাগাড়ার আধুনগরে শাহ আলম হত্যাকান্ডে তীব্র শোক ও ন্যায়ের আহ্বান।


মুন্সি শাহাব উদ্দীন,  চট্টগ্রাম। 

মানব ইতিহাসে হত্যাকে এক কঠিন ও  নিন্দনীয় অপরাধ হিসেবে প্রমাণ করেছে। তাই  লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে গত ১২ সেপ্টেম্বর শুক্রবার ঘটে যাওয়া ব্যবসায়ী শাহ আলম সওদাগর  হত্যাকান্ডে লোহাগাড়া উপজেলা সহ পুরো অঞ্চলেই গভীর শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। লোহাগাড়ার সর্বস্তরের মানুষ এই নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং হত্যাকারীকে  দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবী তুলেছেন।  স্থানীয়রা জানান, মানব জীবনকে এভাবে নির্বিচারে নষ্ট করা অত্যান্ত দু:খজনক ও নিন্দনীয়, আমরা চাই দোষীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হোক,  সমাজে এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। নিহত শাহ আলমের পরিবারের সদস্যরা জানান, আমরা আমাদের প্রিয়জনকে হারিয়ে গভীরভাবে শোকাহত, আশা করি প্রশাসন ন্যায় নিশ্চিত করবে এবং দোষীকে কঠোর শাস্তি দেবে, আমাদের প্রিয়জনের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি"। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ হত্যাকান্ডের  তীব্র নিন্দা জানিয়েছেন।  তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনা সমাজে নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করে, তাই পুলিশ ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ অপরিহার্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য সকলকে  দায়িত্বশীল ও সচেতন  থাকতে হবে। সচেতন মহল মনে করেন, " শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য শুধু প্রশাসনের দায়িত্ব নয়, স্থানীয় সমাজকেও সচেতন হতে হবে, আমাদের উচিত প্রতিবেশী ও কমিউনিটির মানুষদের সঙ্গে মিলে ন্যায় প্রতিষ্ঠায় সহায়তা করা"। এছাড়াও এলাকার শিক্ষার্থী,  ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের হতাশা প্রকাশ করেছেন। তারা বলেন, একজন সাধারণ ব্যবসায়ী মানুষকে তার চাচাতো ভাই লাভলু কতৃক এভাবে হত্যার ঘটনা আমাদের শোকাহত করেছে,তবে আমরা আশা রাখি প্রশাসন দ্রুত হত্যাকরীকে আটক করতে সক্ষম হবে, সমাজে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা সম্ভব, ইতিহাস প্রমাণ করে হত্যার মাধ্যমে কখনো ন্যায় প্রতিষ্ঠা করা যায় না। শাহ আলম হত্যাকান্ডের ফলে লোহাগাড়া উপজেলা সহ পুরো অঞ্চল শোক ও উত্তেজনায় আচ্ছন্ন।  সর্বস্তরের মানুষের দাবী দোষীকে দ্রুত আটক করে আইনের আওতায় আনা হোক এবং এমন  নৃশংস ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধ করা সম্ভব হোক। 

আরও খবর