মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, মালামাল লুট মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনকে স্মরণ, মোংলায় সমাধিতে শ্রদ্ধা ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

শ্যামনগরে ইউএনওর বদলী প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

শ্যামনগরে ইউএনওর বদলী প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ “ইউএনও স্যারের বদলী মানি না, মানবো না, আর কোন দাবী নাই, রণী খাতুনকে ফেরত চাই এ সকল স্লোগান লেখা পোস্টার, প্লাকার্ড হাতে নিয়ে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ চত্তরে শ্যামনগর ইউএনও রণী খাতুনের বদলী প্রত্যাহারের দাবীতে এলাকার সর্বস্তরের জনগণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ জনসাধারণ উপজেলা পরিষদ চত্তরে একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে স্লোগান দিতে থাকেন।

সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তি, কৃষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি সহ অন্যান্য পেশাজীবিদের অংশ গ্রহণে মানববন্ধন চলাকালিন সময়ে মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিধু¯্রবা মন্ডলের সভাপতিত্বে  ও স্বেচ্ছাসেবক হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, ঈশ^রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল আযম মনির, ভূরুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন আলী, রমজাননগর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু, প্রভাষক আব্দুল ওহাব, বিএনপি নেতা রুস্তম আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, আব্দুর রাজ্জাক, রাশিদুল ইসলাম, আল আমিন প্রমুখ।

বক্তারা বলেন ইউএনও রণী খাতুন সততা, দক্ষতা ও মানবিকতার সাথে দায়িত্ব পালন করে স্থানীয়দের আস্থা অর্জন করেছেন। মাত্র দশ মাসে আকস্কিক বদলী জনমনে প্রশ্ন তৈরী হয়েছে।

মানববন্ধন শেষে ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে একটি স্বারকলিপি জেলা প্রশাসকের নিকট প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে বদলীর আদেশ চিঠি পাওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে বদলী প্রত্যাহারের দাবী সহ তার কর্মকান্ডের প্রশংসা করেছেন।

ছবি- শ্যামনগরে ইউএনও রণী খাতুনের বদলী প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।




Tag
আরও খবর