কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক হাইওয়ে পুলিশ কবস্টেবলের নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস গোয়ালন্দ উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক কমিটি অনুমোদন রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২০০ পুরিয়া হিরোইন সহ গ্রেপ্তার তিন লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পরিচ্ছন্ন কর্মী দিয়েই চলছে পরিস্কারের কাজ আগামী ১ নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো: শরিফুল ইসলাম এক বছরে সর্বোচ্চ রফতানি জুলাইয়ে, তবু সামনে শঙ্কা যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু

মধুপুরে শাহীন স্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ছবি-দেশচিত্র

মধুপুরের শাহীন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৩ সেপ্টেম্বর তারিখে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। 


অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবার টাঙ্গাইলের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন আসলাম । এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জামালপুর অঞ্চলের নির্বাহী পরিচালক আব্দুল গফুর । বিশেষ অতিথি হিসেবে ছিলেন রিজিওনাল লিড প্রিন্সিপাল মিলন সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর শাখার প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন, পরিচালক বিপুল কুমার মন্ডল, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী সুধীজন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক  মো. রোকনুজ্জামান মো. রাসেল।

আলোচনা অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ , ক্রেস্ট পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী অভিভাবকবৃৃৃন্দ। 


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা দেন এবং পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "শিক্ষার্থীরাই একটি জাতির ভবিষ্যৎ। শাহীন স্কুলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, যা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।" তিনি আরও বলেন, কেবল ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।


এরপর কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করে। সবশেষে, সভাপতি তার সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন। এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং তাদের প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।

Tag
আরও খবর