হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

বালিয়াডাঙ্গী প্রাণিসম্পদ কর্মকর্তার গাড়িতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ হাতেনাতে ধরলেন মৎস্য উপদেষ্টা



ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ওষুধ হাতেনাতে ধরেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।


শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সার্কিট হাউজে জেলা ও উপজেলার মৎস্য এবং প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এ ঘটনা ঘটে। জানা যায়, উপদেষ্টা মতবিনিময় সভা শেষ করার কিছু সময় আগেই স্থানীয় সংবাদকর্মীরা একটি গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী প্রাণিসম্পদ কর্মকর্তার সরকারি গাড়িটি চেক করতে যান।


এসময় ওই গাড়িচালক প্রাণিসম্পদ কর্মকর্তাকে ডেকে আনলে প্রথমে গাড়ির দরজা খুলতে চান না সেই কর্মকর্তা। পরবর্তীতে সাংবাদিকরা বিষয়টি উপদেষ্টাকে অবগত করলে তাৎক্ষণিক গাড়িটি নিজেই চেকিং শুরু করেন উপদেষ্টা। এসময় মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ওষুধ হাতে নাতে ধরেন উপদেষ্টা ফরিদা আখতার।


এদিকে জেলার অনেক খামারির প্রায় সময় অভিযোগ করে আসছেন, সঠিক সময়ে প্রাণিসম্পদ থেকে ওষুধ পান না তারা। এছাড়া তাদের কোনো পরামর্শও দেয়া হয় না বলে অভিযোগ রয়েছে।


সরকারি মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ওষুধ হাতে নাতে ধরার পরে উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এটা কোনোভাবেই করতে পারেন না সেই কর্মকর্তা। এটা অন্যায় করেছে, অবশ্যই এটার ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর