‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে অবৈধভাবে পাচারকালে অর্ধলক্ষ টাকার কাঠ বোঝাই পিকআপসহ ২জন আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে পাচারকালে প্রায় অর্ধলক্ষ টাকার কাঠ বোঝাই পিকআপসহ ২জন আটক করা হয়েছে।

মৌলভীবাজার রেঞ্জ অফিসার মোঃ সালাহ উদ্দিন জানান, গত ১১ সেপ্টেম্বর বিকেল ৪টায় র‍্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল কর্তৃক মুঠোফোনে একটি অবৈধ কাঠ বোঝাই পিকআপ আটকের সংবাদ পেয়ে বিষয়টি তাৎক্ষনিক বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরকে জানালে তিনি নির্দেশ দেন দ্রুত ঘটনাস্থলে যেতে। আমি কয়েকজন স্টাফকে সাথে নিয়ে শ্রীমঙ্গল পৌরসভার ৩নং ওয়ার্ডের জালালিয়া রোডে যাই। সেখানে মাতৃছায়া ওয়ার্কসপ এর সামনে পাঁকা রাস্তার থেকে র‍্যাব এর সহায়তায় দুইজন লোকসহ কাঠ বোঝাই ঢাকামেট্রো ন-২১-৪৬০১ পিকআপ গাড়ি আটক করি। কাঠের স্বপক্ষে বন বিভাগের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অডিট কড়ই গোল ১২ টুকরা ৫১.০৫ ঘনফুট কাঠ বোঝাই পিকআকটি জব্দ করি।

আটককৃতরা হলেন, কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর নিবাসী আব্দুল গনি মিয়ার পুত্র মোঃ চেরাগ আলী (২৫) এবং একই উপজেলার বালীগাঁও গ্রামের মৃত একিন উল্লাহর পুত্র কবির মিয়া (৬২)।

মৌলভীবাজার রেঞ্জ অফিসার মোঃ সালাহ উদ্দিন শনিবার জানান, আটক দুইজনের বিরুদ্ধে  বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Tag
আরও খবর