জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচি পালন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত ৭, স্কুল বন্ধ ঘোষণা জাতীয় ছাত্রশক্তি মনপুরা উপজেলার উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে ছাওলা ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযান, জনসচেতনতামূলক আলোচনা ওচমানপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকদের সংবর্ধনা বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

টাঙ্গাইলের মধুপুরে আর্থিক সাক্ষরতায় তরুণদের স্বাবলম্বী করতে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

ছবি-দেশচিত্র

দেশের তরুণ সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং আর্থিক ব্যবস্থাপনার সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে সম্প্রতি এক বিশেষ 'আর্থিক সাক্ষরতা কার্যক্রম' অনুষ্ঠিত হয়েছে। 'তারুণ্যের হাতে আর্থিক মুক্তির বয়সে নয়, জ্ঞানেই হয়' স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণদের মাঝে সঞ্চয়, বিনিয়োগ, ঋণ ব্যবস্থাপনা এবং ডিজিটাল লেনদেন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

শনিবার ১৩ সেপ্টেম্বর সকালে মধুপুর ছাদের সুপার মার্কেটের ২য় তলায় নিজেস্ব কার্যালয়ে এনসিসি ব্যাংক পিএলসি, মধুপুর শাখায় আয়োজন করেন।

অনুষ্ঠানের সভাপত্বিত করেন মধুপুর এনসিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক আরিফুল হক সজিব, প্রধান অতিথি ছিলেন ভাইস প্রেসিডেন্ট ডেপুটি হেড, ফাইন্যান্সিয়াল ইনক্লুসন সেল, এনসিসি ব্যাংক পিএলসি, আনিসুর রহমান মজুনদার, বিশেষ অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ওরিজিওনাল হেড ময়মনসিংহ বিজয়ন, এনসিসি ব্যাংক পিএলসির .কে.এম. বদরুল হাসান, মধুপুর শাখার অপারেশন ম্যানেজার, কবির আহম্মেদ হীরা, মধুপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক হুমায়ুন কবির এবং প্রিন্ট মিডিয়াসহ প্রমুখ।

এ কর্মশালায় বক্তারা বলেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে যদি সঠিক আর্থিক শিক্ষায় শিক্ষিত করা যায়, তবে তারা কেবল নিজেদের জীবনযাত্রার মানই উন্নত করতে পারবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। আধুনিক বিশ্বে আর্থিক প্রতারণা এবং ঝুঁকির পরিমাণ বেড়েছে। তাই তরুণদের জন্য এই ধরনের কর্মশালা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম তাদের মতো তরুণদের জন্য খুবই প্রয়োজনীয়। তারা ভবিষ্যতে আরও এমন কর্মশালা আয়োজনের অনুরোধ জানান। আয়োজকরা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে, যাতে আরও বেশি তরুণ এই শিক্ষা থেকে উপকৃত হতে পারে। পরে কর্মশালার প্রশিক্ষণের উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন এ আয়োজনে ৩ জন বিজয়ীকে ব্যাংক কৃতপক্ষ পুরস্কার প্রদান করেন।

এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-ছাত্র-ছাত্রীসহ, ক্ষুদ্র বড় ব্যবসায়ী এবং নারী উদ্যোক্তাসহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর