মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ ও ডিপ্লোমা ইনস্টিটিউট'র বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান


প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ ও ডিপ্লোমা ইনস্টিটিউট এর বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে মুখরিত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। লাল গোলাপ ফুল দিয়ে বরণ করা হয় প্রায় ছয়শত পঞ্চাশ জন নবীন শিক্ষার্থীকে। কেউ ছিলেন ইউনিফর্মে, কেউবা সাধারণ পোশাকে। হাসি-আনন্দ আর উচ্ছ্বাসে ভরে ওঠে চারদিক।

স্বাগত বক্তব্যে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ মু. নুরুল আমিন বলেন, “প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী নুর-উল ফেরদৌস। তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। কেবল পজিটিভ শিক্ষার্থীরাই সমাজে নেতৃত্ব দেবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলের জন্য নয়, বরং সুন্দর জীবন গড়ার জন্য।”

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কমার্স কলেজের প্রফেসর এবং প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি
 কাজী সায়মা বিনতে ফারুকী বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই সুশিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দায়িত্ববোধে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলেই দেশ উন্নত বিশ্বের কাতারে পৌঁছাবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান ভুঁইয়া। তিনি বলেন, “শিক্ষার্থীদের সঠিক পথ নির্দেশনা দেওয়ার দায়িত্ব শুধু শিক্ষকদের নয়, পরিবার ও সমাজকেও এগিয়ে আসতে হবে। নবীন শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে আমরা সবসময় পাশে আছি।”

সহকারী অধ্যাপক ও প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, “বিদ্যালয় ও কলেজ একে অপরের পরিপূরক। শিক্ষার প্রতিটি ধাপে নিষ্ঠা ও অধ্যবসায়ের বিকল্প নেই। শিক্ষার্থীরা যেন সর্বদা শৃঙ্খলা মেনে চলে, তবেই তারা জীবনে সাফল্য অর্জন করতে পারবে।”

প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল বলেন, “প্রযুক্তি ও কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে কর্মমুখী করে তুলতে হবে। এ শিক্ষাই আগামী দিনে তাদের সাফল্যের চাবিকাঠি হবে।”

কাজী হাসানুজ্জামান ও অজি উল্লাহ মাদ্রাসার মুহতামিম মো. ফারুক হোসাইন  বলেন, “ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছাড়া কোনো শিক্ষাই পূর্ণতা পায় না। তাই শিক্ষার্থীদেরকে আধুনিক জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক গুণাবলীতে সমৃদ্ধ হতে হবে।”

কেএফএসসি শিশু কাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপু বলেন, “শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। তাই নবীন শিক্ষার্থীদের শৈশব থেকে শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধে গড়ে তুলতে হবে।”

আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
Tag
আরও খবর