সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দোহাজারী হাইওয়ে থানার পাশে মাদক ও জুয়ার রমরমা ব্যবসা

চট্টগ্রামের দোহাজারী পৌরসভার আওতাধীন হাইওয়ে থানার পাশে মাদক ও জুয়ার রমরমা ব্যবসার খ্যাতি ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। সাতকানিয়া ও চন্দনাইশ থানার সীমানা জটিলতা দেখিয়ে প্রশাসনের উদাসীনতায় আইন বিরোধী সকল কর্মকার্ন্ডের জন্য অপরাধী চক্রের নিকট সুপরিচিত এলাকাটি। এই কলোনীতে প্রায় কেউ না কেউ নানান অপরাধের সাথে জড়িত। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী দুর্ধর্ষ অভিযান পরিচালনা করেও বন্ধ করা যাচ্ছে না তাদের আইন বিরোধী কর্মকান্ড। সন্ধ্যা নামলে এই জনপদ যেন একটি আতঙ্কের জায়গা। ভয়ে এলাকাটির পাশ দিয়ে চলাচল করতে সাধারণ জনগণের গা শিউরে ওঠে। কারণ এই এখানে অপরাধ ও অপরাধীর ধরন পাল্টে যায় নিয়মিত। নতুনভাবে নারী ও পুরুষ এই ব্যবসায় জড়িয়ে পড়ছে বলে তাদের তথ্যও জানা থাকে না প্রশাসনের। দীর্ঘদিন ধরে মোবারকের দোকানে তার দ্বিতীয় স্ত্রী আনজুনী ও সৎ মেয়ে মনোবী ও জামাই জুয়েল এলাকার অন্যান্য মহিলাদের মাধ্যমে মাদক এবং জুয়ার ব্যবসা পরিচালনা করার প্রমাণ এসেছে প্রতিবেদকের হাতে। এটি স্বীকার করেন মৃত নুর হোসেনের ছেলে মোবারক নিজেই। তিনি জানান তার দ্বিতীয় স্ত্রীর স্বামী মারা যাওয়ার পর বিয়ে হয় তাদের। তার সৎ ছেলে-মেয়ে মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় তাদের সাথে সম্পর্ক রাখেন নাই। প্রয়োজনে তাদের এই ব্যবসা বন্ধ করতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবেন বলে জানান তিনি। 


Tag
আরও খবর