চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

লোহাগড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বালু ভরাটের কাজ বন্ধের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন পালিত

মানববন্ধনে অংশ গ্রহণকারীদের ছবি





লোহাগড়া শহরের প্রানকেন্দ্রে অবস্হিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের খেলার মাঠে লোহাগড়া পৌরসভা কর্তৃক বালু ভরাটের কাজ বন্ধের প্রতিবাদে ও উক্ত কাজ চালুর দাবীতে এলাকাবাসীর আয়োজনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উক্ত বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়,  লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বিদ্যালয়, ৩৮ নং এল, এল গালস্ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দি লিটিল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনীতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 


এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুরাদুজ্জামান, লোহাগড়া-লক্ষীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্যা, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মিন্টু হকসহ প্রমূখ।


সমাবেশে বক্তারা বলেন, 'প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই মাঠে খেলাধুলা করে আসছেন স্থানীয়রাসহ অত্র ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মাঠে খেলাধুলা করে বাংলাদেশ জাতীয় ভলিবল দলের ক্যাপ্টেন হরষিত বিশ্বাস নেতৃত্ব দিয়ে আসছেন। তাই অবিলম্বে এ খেলার মাঠে বন্ধ হওয়া বালু ভরাটের কাজ চালু করতে হবে, অন্যথায় পৌরসভা ঘেরাও করাসহ বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আরও খবর