জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে বিএনপি‘র ৩১ দফার লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশ

বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইসলামি স্ট্যাডিজ গ্রুপের সাধারণ সম্পাদক এবং বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ প্রতিনিধি ফজলুল বারী তালুকদার বেলাল গত বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আদমদীঘি উপজেলার কুসুম্বী বাজারে এই লিফলেট বিতরণ করেন। পরে কুসুম্বী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আব্দুস সালাম তারার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফজলুল বারী তালুকদার বেলাল।

আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রফি আহম্মেদ আচ্চু, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক এস.মাসুদ আহমেদ, বিএনপি নেতা গোলাম রব্বানি, আফজাল হোসেন, ফরহাদ হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আহমেদ কাওসার দ্বীপ, উপজেলা কৃষকদলের আহবায়ক রায়হান শরীফ রানা, আদমদীঘি সদর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব শেখ তোফায়েল আহম্মেদ তপু, ইউনিয়ন কৃষকদলের আহবায়ক ইয়ারব আলী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু হাসান, চাঁপাপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জুয়েল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ। 

সভা শেষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন এস. মাসুদ আহমেদ ।  

Tag
আরও খবর