জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতি, বেঞ্চ বিক্রি ও স্বেচ্ছাচারের ভয়াবহ অভিযোগ


সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ২৩ নং মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খাদিজা খাতুনের বিরুদ্ধে একের পর এক ভয়াবহ অভিযোগ উঠেছে। দুর্নীতি, বেঞ্চ বিক্রি, স্বেচ্ছাচারিতা, সহকর্মীদের সঙ্গে অশোভন আচরণ থেকে শুরু করে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করার মতো কর্মকাণ্ডের অভিযোগ এনে বিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থী-অভিভাবক জেলা ও উপজেলা প্রশাসনসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।


অভিযোগে বলা হয়েছে, টানা ১৮ বছর একই বিদ্যালয়ে কর্মরত থেকে খাদিজা খাতুন স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন। তিনি সহকারী শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন, এমনকি হিন্দু ধর্মাবলম্বী সহকর্মীদের ধর্মীয় পরিচয় টেনে অপমান করেন। বিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হলে চিকিৎসায় সাহায্য না করে অভিভাবককে টিসি নিয়ে অন্যত্র ভর্তি হওয়ার পরামর্শ দেন বলেও অভিযোগ রয়েছে।


শুধু তাই নয়, রাগের বশে বিদ্যালয়ের পানির ট্যাপ ভেঙে ফেলার ঘটনা এবং বিদ্যালয়ের ১০ থেকে ১২টি বেঞ্চ বিক্রি করে অর্থ আত্মসাৎ করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। পাঠদানের ক্ষেত্রেও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তিনি ব্ল্যাকবোর্ডে নামমাত্র লিখে পড়ানো শেষ করেন এবং বলেন—

“ছাত্রছাত্রীরা ভালো পড়লেও বেতন পাব, না পড়ালেও পাব; বাড়তি কেয়ার করার দরকার নেই।”


অভিভাবকরা মনে করছেন, প্রধান শিক্ষিকার এ ধরনের আচরণ ও কর্মকাণ্ড বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ধ্বংস করছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।


অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষিকা খাদিজা খাতুন বলেন, “এসব মিথ্যা অভিযোগ। আপনারা স্কুলে আসুন, বসে কথা বলবো।”


শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ বিষয়ে জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ১১ ঘন্টা ১ মিনিট আগে