‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকাসহ গ্রেফতার-১



মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ  ভারতীয় ফুচকাসহ রাজন মিয়া নামে ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ সাইদুর রহমান খাঁন সঙ্গীয় ফোর্স এর অভিযানে মঙ্গলবার ভোর ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল পৌরসভার অন্তর্গত সোনার বাংলা রোডস্থ নতুন বাজার নিউ আপন জুয়েলার্স ওয়ার্কস দোকানের সামনে থেকে একটি সিএনজি অটোরিক্সা থেকে আসামী রাজন মিয়ার হেফাজত থেকে উদ্ধারকৃত আলামত ১১ (এগার) টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তা এবং ১ টি লাল রংয়ের প্লাস্টিকের নেট বস্তাসহ সর্বমোট ১২ বস্তা, যার সর্বমোট ওজন ৫১৬ কেজি ভারতীয় ফুচকা, মূল্য আনুমানিক ১,০৩,২০০/-(এক লক্ষ তিন হাজার দুইশত) টাকা এবং একটি সিএনজি অটোরিক্সা, যার রেজিঃ নং-মৌলভীবাজার-থ-১২-৪৮১৬ উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামী চোরাচালানের মাধ্যমে ভারতীয় ফুচকা বাংলাদেশে আমদানি করছে বলে পুলিশ জানায়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর