যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

ইউক্রেনের হামলায় অনেক রুশ সেনা নিহত : রাশিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-01-2023 12:05:11 pm

◾ আন্তর্জাতিক ডেস্ক 


রাশিয়া সোমবার বলেছে, নতুন বছরে মস্কো নিয়ন্ত্রিত ভূখ-ে ইউক্রেনের হামলায় ৬০ জনেরও বেশি রাশিয়ান সেনা নিহত হয়েছে। এটি এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে জানানো সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। খবর এএফপি’র।

কিয়েভ এ হামলা দায়িত্ব স্বীকার করেছে। তারা নতুন বছরের শুরুতেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাশিয়া নিয়ন্ত্রিত মাকিভকা নগরীতে এ হামলা চালানোর কথা জানায়।

এক বিরল ঘোষণায় রাশিয়ার সামরিক করেসপনডেন্টদের সমালোচনা করে মস্কোতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মাকিভকা শহরে চারটি ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার ৬৩ সৈন্য নিহত হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন রাশিয়ার সৈন্যদের ইউক্রেনে আগ্রাসন চালানোর নির্দেশ দেওয়ার পর থেকে টেনে নিয়ে যাওয়া এ সংঘাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণারয়ের পক্ষ থেকে জানানো এটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেন এ হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স রকেট ব্যবহার করে এবং তাদের হামলার লক্ষ্য ছিল সাময়িকভাবে মোতায়েন করা সৈন্যদের অবস্থান।

সোমবার রাতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেন, তাদের বাহিনী মাকিভকায় হামলা চালায়। 

জেনারেল স্টাফ বলেন, সেখানে হামলায় শত্রু বাহিনী বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে দিনের শুরুর দিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কৌশলগত যোগাযোগ বিভাগ জানায়, মাকিভকায় হামলায় রাশিয়ার প্রায় ৪শ’ সৈন্য নিহত হয়েছে।

আরও খবর