জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্যামনগরের জলাবদ্ধতা নিরসনে ইউএনওর নিকট স্মারকলিপি প্রদান

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন উপকুলীয় সবুজ সংহতি ও সুন্দরবন স্টুডেস্ট সলিডারিটি টিমের সদস্যবৃন্দ।

বুধবার (১০ সেপ্টেম্বর)  সকালে শ্যামনগর উপজলো নির্বাহী অফিসার মোছা: রনী খাতুনের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জলাবদ্ধতা নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, বাদঘাটা গ্রামের জলাবদ্ধাতা দু-এক বছরের নয়। পৌর এলাকার এটি দীর্ঘদিনের জলাবদ্ধতা।বিগত সময়েও প্রশাসনকে অবহিত করেও কোন সুফল হয়নি।

 সবুজ সংহতির সদস্যরা জানান যে,শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামটি সম্পুর্ন কৃষি নির্ভর একটি গ্রাম। এখানে কৃষির সাথে সম্পৃক্ত সব রকমের চর্চা ও ফসল উৎপাদন হয়। একই সাথে এখানে বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান আছে। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় প্রতিবছর বর্ষাকালে এই গ্রামের মানুষের ভোগান্তির কোন শেষ থাকে না আর তার মুল কারণ হলো জলাবদ্ধতা। যেমন তেমন বৃষ্টি হলেই এখানে বড় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই গ্রামের মধ্যে শ্যামনগর সদর হাসপাতালের পিছনে প্রায় ২০০ বিঘা কৃষি জমি সেখানে আমন মৌসুম শেষ হতে চলেছে অথচ এখনোও ধান চাষ করা সম্ভব হয়নি। এছাড়াও বসবাসকারী জনগোষ্টীর বসতভিটা পানির মধ্যে থাকায় চলাচলেরও সমস্যা তৈরি হচ্ছে। তাছাড়া দীর্ঘদিন জলাবদ্ধতা থাকায় পানি পচে দুগন্ধ ছড়াচ্ছে এবং এই পানি ব্যবহারে বিভিন্ন ধরনের চর্ম রোগ দেখা দিচ্ছে। 

স্মারকলিপিতে বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা দুরীকরণে ও স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহন করা।

 এসময় উপস্থিত ছিলেন সবুজ সংহতির পৌর কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী,সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিক শেখ আফজালুর রহমান,  সবুজ সংহতির সদস্য দেলোয়ারা বেগম,  আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের আহবায়ক সাইদুল ইসলাম, যুব তৃপ্তি রানী বিশ্বাস, কামরুল ইসলাম,  কৃষক রাহুল ও বারসিক কর্মী সহ প্রমুখ।


Tag
আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে